• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ সকাল ০৯:২৭:৫৮ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

শরীয়তপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১২ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৪

শরীয়তপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার, শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরা উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

১২ মার্চ বৃহস্পতিবার বিকেলে জাজিরা উপজেলার মিরাশা কাজিরহাট এলাকায় অবস্থিত মেসার্স জে.আই.বি ব্রিক্স নামক ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শরীয়তপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মারুফ হাসান।

Ad
Ad

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইটভাটাটি আইন লঙ্ঘন করে পরিচালিত হচ্ছিল। এ অপরাধে আদালত ইটভাটার মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

Ad

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক মো. রাসেল নোমান। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শরীয়তপুর জেলা পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষা এবং অবৈধ ইটভাটা বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আমিরাতে এক বাংলাদেশিসহ গ্রেফতার ১০
আমিরাতে এক বাংলাদেশিসহ গ্রেফতার ১০
১৪ মার্চ ২০২৬ সকাল ০৯:১৬:৩৮






ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
১৪ মার্চ ২০২৬ সকাল ০৮:৪৬:২৮



Follow Us