• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:০৩:১৮ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

কাউনিয়ায় ইয়াবাসহ চারজন গ্রেফতার

২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৭:৫৮

কাউনিয়ায় ইয়াবাসহ চারজন গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে হারাগাছ থানা পুলিশ।

২ ডিসেম্বর মঙ্গলবার উপজেলার হারাগাছ পৌর শহরের পশ্চিম পোদ্দারপাড়া গ্রাম থেকে আটক করা হয়। পরে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠায় পুলিশ। 
      
গ্রেফতাররা হলেন, উপজেলার হারাগাছ পৌর শহরের পশ্চিম পোদ্দারপাড়া গ্রামের বকুল মিয়ার ছেলে এনামুল হক (৩৭), বানুপাড়া সরকারটারীর আব্দুল খালেকের ছেলে শরিফুল ইসলাম (৩৬), খলিশাকুড়ির মহিরের ছেলে খেলাল মিয়া (৫২) ও সদর থানার পালপাড়ার শুকুর আলীর ছেলে নাহিদ হাসান (২৫)।

রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, ‘মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুর রহমানসহ পুলিশের টিম হারাগাছ থানাধীন পশ্চিম পোদ্দারপাড়া গ্রামে এনামুলের বসতবাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় এনামুলের কাছে ৮ পিচ, খেলালের কাছে ১৫ পিচ, শরিফুলের কাছে ৭ পিচ ও  নাহিদের কাছে ৫ পিচ ইয়াবা ট্যাবলেট পায় পুলিশ।’

আরও পড়ুন

রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন আটক

তিনি আরও বলেন, ‘ইয়াবা ট্যাবলেটসহ আটক চারজনকে মাদক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হাম ও উপসর্গে মৃত্যুশূন্য দিন দেখলো দেশ
হাম ও উপসর্গে মৃত্যুশূন্য দিন দেখলো দেশ
২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৮:২২


ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০৯


রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন আটক
রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন আটক
২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৯:২৩