• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই চৈত্র ১৪৩২ সকাল ১০:৫৭:১৪ (29-Mar-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে ৩ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ১

২৯ মার্চ ২০২৬ সকাল ০৮:৪৩:০৬

কালিয়াকৈরে ৩ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ১

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুদ রাখার অভিযোগে অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং একজনকে আটক করেছে পুলিশ।

২৮ মার্চ শনিবার রাত ১০টায় উপজেলার শ্রীফলতলী বাইপাস সড়কের পাশে ফাতেমা হোটেল সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের যৌথ অভিযানে ডিজেল জব্দ করা হয়।

Ad
Ad

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানকালে দোকান মালিক আবুল হোসেনের কাছ থেকে ১৮ ড্রাম ভর্তি ২ হাজার ৮৭০ লিটার ডিজেল জব্দ করা হয় এবং তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Ad

পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ ও মজুদ করে আসছিল। অভিযানের সময় কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়।

কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, অবৈধ জ্বালানি তেল ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





গাজরের বীজের তেল কি ত্বকের জন্য ভালো?
গাজরের বীজের তেল কি ত্বকের জন্য ভালো?
২৯ মার্চ ২০২৬ সকাল ০৯:৩২:৪৫







Follow Us