• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই চৈত্র ১৪৩২ সকাল ১১:০৯:৫০ (29-Mar-2026)
  • - ৩৩° সে:

জ্বালানি না পেয়ে সড়ক অবরোধ, মজুত করা তেল বিক্রির ব্যবস্থা করল প্রশাসন

২৯ মার্চ ২০২৬ সকাল ০৯:৩১:৩৩

জ্বালানি না পেয়ে সড়ক অবরোধ, মজুত করা তেল বিক্রির ব্যবস্থা করল প্রশাসন
“জামালপুরে বাইকারদের সড়ক অবরোধ”

জামালপুর প্রতিনিধি: জামালপুরে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে জামালপুর-টাঙ্গাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মোটরসাইকেল চালকরা। পরে জেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেট এসে জ্বালানি ডিলার পয়েন্টের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে মজুদ থাকা ২৮০০ লিটার তেল বিক্রির ব্যবস্থা করেন।

২৮ মার্চ শনিবার সকাল ১১টার দিকে শহরের পিটিআই মোড়ে জুই এন্টারপ্রাইজ তেলের ডিলার পয়েন্টের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

Ad
Ad

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই তেল নেওয়ার জন্য জুই এন্টারপ্রাইজের সামনের রাস্তায় লাইনে দাঁড়িয়ে ছিলেন কয়েকশ’ বাইকার। দীর্ঘ সময় অতিক্রম হলেও দোকান বন্ধ থাকায় ক্ষুব্ধ হয়ে বাইকাররা সড়কে নেমে অবরোধ করেন। এতে প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ থাকে এবং উভয় পাশে অনেক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

Ad

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ জুই এন্টারপ্রাইজের গুদাম পরিদর্শন করে ২৮০০ লিটার পেট্রোল পান এবং তা দ্রুত বিতরণের নির্দেশ দেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





গাজরের বীজের তেল কি ত্বকের জন্য ভালো?
গাজরের বীজের তেল কি ত্বকের জন্য ভালো?
২৯ মার্চ ২০২৬ সকাল ০৯:৩২:৪৫







Follow Us