• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:১২:৫৭ (08-Oct-2026)
  • - ৩৩° সে:

শিবচরে মা ইলিশ সংরক্ষণে সচেতনতা সভা, জেলেদের মাঝে চাল বিতরণ

৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২২:৫৯

শিবচরে মা ইলিশ সংরক্ষণে সচেতনতা সভা, জেলেদের মাঝে চাল বিতরণ

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 
এ সময় জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়।

৮ অক্টোবর বৃহস্পতিবার উপজেলার চর জানাজাত উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণ শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সবার নৈতিক দায়িত্ব। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় জেলেসহ সবাইকে এগিয়ে আসতে হবে। নিষেধাজ্ঞার ২২ দিন জেলেদের নদীতে মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণে নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ নিষিদ্ধ। এ সময়ে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা।

তিনি বলেন, ইলিশ দেশের জাতীয় সম্পদ। এ সম্পদ রক্ষায় প্রতিবছরের মতো এবারও জেলেদের ২২ দিন মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এ সময় মাদারীপুরের জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার, পুলিশ সুপার ফজলে এলাহী, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান, শিবচর থানা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্যসচিব সোহেল রানা ও বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা চৌধুরী মিঠুসহ উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিপুলসংখ্যক জেলে উপস্থিত ছিলেন।

বক্তারা মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার পাশাপাশি অবৈধভাবে মাছ শিকার, পরিবহন, মজুদ ও বিক্রি বন্ধে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। নিষেধাজ্ঞার সময়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০১:১৮



মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন
মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন
৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৫:২৪