• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ রাত ০৮:৫৪:৩২ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

শাহজালালের মাজারে এবার মিলল প্রায় ৮৯ লাখ টাকা

১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:১৫

শাহজালালের মাজারে এবার মিলল প্রায় ৮৯ লাখ টাকা

সিলেট প্রতিনিধি: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা।

১৯ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৬টায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। ৩৪ দিন পর শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ৪র্থ দফার এ গণনার কাজ শেষ হয় সন্ধ্যার দিকে।

এর আগে তিন দফায় মাজারের দানবাক্স খুলে অর্থ গণনা করা হয়। গত ২২ জুন প্রথম দফায় দানবাক্স থেকে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা পাওয়া যায়। পরে জেলা প্রশাসনের তহবিল থেকে ৫ লাখ টাকার চেক যুক্ত হলে মোট অর্থ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। এর ১৮ দিন পর ১১ জুলাই দ্বিতীয় দফায় দানবাক্স খুলে পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা।

পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণ-রূপাও পাওয়া যায়। সর্বশেষ ১৫ আগস্ট তৃতীয় দফায় দানবাক্স ও মানতের ডেগ খুলে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া যায়। এ সময় দেশি-বিদেশি মুদ্রার পাশাপাশি সোনা-রূপার অলংকারও পাওয়া যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর মিরপুরে যাত্রীবাহী দুই বাসে আগুন
রাজধানীর মিরপুরে যাত্রীবাহী দুই বাসে আগুন
১৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৪:২১


শাহজালালের মাজারে এবার মিলল প্রায় ৮৯ লাখ টাকা
শাহজালালের মাজারে এবার মিলল প্রায় ৮৯ লাখ টাকা
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:১৫


দীর্ঘ নিষেধাজ্ঞার পর ফিফার আসরে রাশিয়া
দীর্ঘ নিষেধাজ্ঞার পর ফিফার আসরে রাশিয়া
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১৬

ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালে
ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালে
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:০৫

ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে ডিএমপির ৪৪০৭ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে ডিএমপির ৪৪০৭ মামলা
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৭:৩৩

যারা ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না
যারা ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:০৩