জামালপুর প্রতিনিধি: জামালপুরে মাদকবিরোধী অভিযানে ২০ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৭ জুলাই মঙ্গলবার রাতে ব্যাটালিয়নের অধীনস্থ মোল্লারচর বিওপি এই অভিযান পরিচালনা করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোল্লারচর বিওপির একটি দল অভিযানে নামে। সীমান্ত পিলার ১০৬২/১১-টি থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৫০ গজ ভেতরে, বেঙ্গুলারচর নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি।
জব্দকৃত এই মাদক ধ্বংস করার উদ্দেশ্যে ব্যাটালিয়ন সদরে জমা করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ বিষয়ে রৌমারী থানায় একটি সাধারণ ডায়েরি করার কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available