• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা ফাল্গুন ১৪৩২ সকাল ০৬:৫৫:২৯ (13-Feb-2026)
  • - ৩৩° সে:

গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণায় ছাত্রদলের গণসংযোগ

৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২৬

গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণায় ছাত্রদলের গণসংযোগ

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ আসনে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। এই আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চুর সমর্থনে কোমর বেঁধে মাঠে নেমেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। প্রার্থীকে বিজয়ী করতে দিন-রাত প্রতিটি পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তারা।

Ad

শ্রীপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুবায়ের আল মামুনের নেতৃত্বে আজ দিনব্যাপী শ্রীপুরের বিভিন্ন এলাকায় বিশাল গণসংযোগ কর্মসূচি পালিত হয়। এসময় ছাত্রদলের এই সাংগঠনিক তৎপরতা সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি করে। স্থানীয় বাসিন্দারা ছাত্রদলের নেতাকর্মীদের এই সুশৃঙ্খল প্রচারণার প্রশংসা করেন।

Ad
Ad

গণসংযোগকালে জুবায়ের আল মামুন বলেন, "গাজীপুর-৩ আসনের গণমানুষের নেতা অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাইকে বিজয়ী করার লক্ষ্যে আমরা একতাবদ্ধ। আমরা প্রতিটি পাড়া-মহল্লায় যাচ্ছি এবং ভোটারদের দ্বারে দ্বারে ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছি। ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বাচ্চু ভাই বিপুল ভোটে বিজয়ী হবেন।"

কর্মসূচিতে উপস্থিত থেকে প্রচারণা চালান শ্রীপুর উপজেলা ছাত্রদলের আমিনুল ইসলাম বুলবুল, তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের নেতা শাহাদাত, সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাদাত মন্ডল, সিনিয়র সহ-সভাপতি নাঈম শেখ, পৌর ছাত্রদল নেতা বিজয় আহমেদ, এবং ছাত্রদল নেতা আরাস খান ও আবদুল্লাহ সরকার।

এছাড়া বরমী ইউনিয়ন ছাত্রদলের জীম আহমেদ, তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের জাহিদুল ইসলাম কায়েস, নাদিম হোসেন ও নাদিম আকন্দসহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এই প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

নেতাকর্মীরা জানান, নির্বাচন পর্যন্ত তাদের এই গণসংযোগ অব্যাহত থাকবে এবং তারা প্রতিটি কেন্দ্র পাহারায় অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৩৪:৩১

বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:০৮:৫৩

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:২২

সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:০৮


চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪

কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:১২


Follow Us