• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৪৬:৪০ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩

২১ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৪৫:১২

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিকট শব্দে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন।

২১ নভেম্বর শনিবার ভোর আনুমানিক ৫টার দিকে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- শাহিন, তার স্ত্রী লিমা পারভীন এবং তাদের এক আত্মীয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

নড়াইলে সাবেক এমপি-মেয়রের বাড়িসহ অর্ধশত বাড়িতে হামলা

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ওই ফ্ল্যাটের দরজা ও জানালা সব বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, গ্যাসের চাবি খোলা থাকায় অথবা গ্যাস লাইনের লিকেজ থেকে সারা ঘরে গ্যাস জমে ছিল। সকালে ঘুম থেকে উঠে চুলায় আগুন জ্বালাতেই মুহূর্তের মধ্যে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় ফ্ল্যাটের দরজা-জানালাসহ ঘরের আসবাবপত্র পুড়ে যায়। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর দগ্ধ তিনজনকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

​এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, “ঘটনাস্থলে আমাদের একটি টিম কাজ করছে। বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।”

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


উপবৃত্তি নিয়ে সুখবর
উপবৃত্তি নিয়ে সুখবর
২১ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৯:৪৯




গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব
গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব
২১ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৮:১০




বিশ্ববাজারে যে কারণে কমছে স্বর্ণের দাম
বিশ্ববাজারে যে কারণে কমছে স্বর্ণের দাম
২১ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৬:৩৩