কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমি মহাসড়কের পাশে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে স্থানীয়রা রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ, আনসার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।


পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবকের পরনে কালো রঙের শার্ট ও পায়জামা ছিল। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

কালিয়াকৈর থানার (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “মরদেহটির পরিচয় শনাক্ত করে মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।” এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available