• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪২:৪৬ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

মাদারীপুরে লকডাউনবিরোধী বিক্ষোভ মিছিল বিএনপির

২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:১৮

মাদারীপুরে লকডাউনবিরোধী বিক্ষোভ মিছিল বিএনপির

মাদারীপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচির প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।

২৮ নভেম্বর শনিবার বিকেলে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে স্বাভাবিক জনজীবন ও জননিরাপত্তা বজায় রাখার জোর দাবি জানানো হয়।

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান মিয়ার নেতৃত্বে জেলা বিএনপির উদ্যোগে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।​

আরও পড়ুন

বেনাপোল সীমান্তে বিএনপির মশাল মিছিল

এ সময় মিছিল থেকে লকডাউন কর্মসূচির বিরোধিতা করে স্বাভাবিক চলাচল ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার আহ্বান জানানো হয়।

পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশ ও শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা অব্যাহত রাখার দাবিও তুলে ধরা হয়। ঘোষিত লকডাউন কর্মসূচির বিরুদ্ধে রাজপথে রাজনৈতিক অবস্থান ও প্রতিবাদ জানানোর অংশ হিসেবেই এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বেনাপোল সীমান্তে বিএনপির মশাল মিছিল
বেনাপোল সীমান্তে বিএনপির মশাল মিছিল
২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:০৮


পাবনায় বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি আটক
পাবনায় বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি আটক
২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:২১



ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস
ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস
২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:৩৭

জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন মুশফিকুর রহিম
জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন মুশফিকুর রহিম
২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:২৬