মাদারীপুরে লকডাউনবিরোধী বিক্ষোভ মিছিল বিএনপির
মাদারীপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচির প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।২৮ নভেম্বর শনিবার বিকেলে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে স্বাভাবিক জনজীবন ও জননিরাপত্তা বজায় রাখার জোর দাবি জানানো হয়।মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান মিয়ার নেতৃত্বে জেলা বিএনপির উদ্যোগে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এ সময় মিছিল থেকে লকডাউন কর্মসূচির বিরোধিতা করে স্বাভাবিক চলাচল ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার আহ্বান জানানো হয়।পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশ ও শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা অব্যাহত রাখার দাবিও তুলে ধরা হয়। ঘোষিত লকডাউন কর্মসূচির বিরুদ্ধে রাজপথে রাজনৈতিক অবস্থান ও প্রতিবাদ জানানোর অংশ হিসেবেই এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।এটিভি/ এইচকে