নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন) এসআরবি-১১।
১৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান এসআরবি-১১ অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনাক এরফান খান।
এর আগে ১৮ সেপ্টেম্বর শুক্রবার রাত ৯টার দিকে ফতুল্লা থানাধীন মাসদাইর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি জানায়, সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল মাসদাইর বাজার এলাকায় অভিযান চালালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
উদ্ধার অস্ত্র ও ম্যাগাজিন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
ক্যাপ্টেন রওনক এরফান খান বলেন, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মাসদাইর বাজার এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available