• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ১০:৫৫:৪৮ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

বক্স অফিসে ঝড়, ২০০ কোটির ক্লাবে ‘মির্জাপুর’

১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৯:২৭

বক্স অফিসে ঝড়, ২০০ কোটির ক্লাবে ‘মির্জাপুর’
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: ওটিটির পর এবার বক্স অফিসে আরও বড় সাফল্যের দেখা পেল ‘মির্জাপুর দ্য মুভি’। প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শকের উন্মাদনায় ভাসছে সিনেমাটি।

দীর্ঘদিন ধরে দর্শকদের মাতিয়ে রাখা কালিন ভাইয়া, মুন্না ত্রিপাঠি আর গুড্ডু পণ্ডিত এবার ঝড় তুলেছেন রূপালি পর্দায়। মুক্তির ১৪তম দিনে ২০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে ‘মির্জাপুর দ্য মুভি’। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, দ্বিতীয় সপ্তাহের শেষ দিনেও ভারতীয় বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছে সিনেমাটি।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভারতে নিট ৩.৭৫ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। ফলে দেশটিতে এর মোট নিট আয় দাঁড়িয়েছে ২০৩.২০ কোটি রুপি।

আরও পড়ুন

তেলেগু সিনেমার প্রেমে অভিনেত্রী অনস্বরা রাজন

গুরমিত সিংয়ের পরিচালনায় এবং পুনীত কৃষ্ণের গল্পে নির্মিত ‘মির্জাপুর দ্য মুভি’ মূলত জনপ্রিয় ওয়েব সিরিজটির প্রথম সিজনের ষষ্ঠ ও সপ্তম পর্বের মধ্যবর্তী সময়ের ঘটনাকে কেন্দ্র করে এগিয়েছে। অর্থাৎ সিরিজের গল্পের গুরুত্বপূর্ণ একটি পর্যায়কে এবার বড় পর্দায় নতুনভাবে তুলে ধরা হয়েছে। তবে সিনেমাটিকে ঘিরে দর্শকের আগ্রহের অন্যতম বড় কারণ সিরিজের জনপ্রিয় কয়েকটি চরিত্রকে আবার পর্দায় ফিরিয়ে আনা।

সিরিজের পরবর্তী সিজনগুলোতে মৃত্যুবরণ করা চরিত্রগুলোকেও সিনেমাটিতে দেখা গেছে। বিশেষ করে দিব্যেন্দুর মুন্না ত্রিপাঠি ও শ্বেতা ত্রিপাঠির গোলু গুপ্তাকে আবার একসঙ্গে পর্দায় দেখে উচ্ছ্বসিত দর্শকেরা।

এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতার। ‘মির্জাপুর’ সিরিজের পরিচিত চরিত্রগুলোই সিনেমাতেও ধরে রেখেছেন অভিনয়শিল্পীরা। কালিন ভাইয়া চরিত্রে পঙ্কজ ত্রিপাঠি, গুড্ডু পণ্ডিত চরিত্রে আলী ফজল এবং মুন্না ত্রিপাঠি চরিত্রে দিব্যেন্দু আবারও হাজির হয়েছেন আগের পরিচিত অবতারে।

আরও পড়ুন

২২৬ কোটি টাকার ঋণে বিপাকে অনন্ত জলিল, পেলেন আইনি নোটিশ

এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রসিকা দুগল, শ্রিয়া পিলগাঁওকর, জিতেন্দ্র কুমার, রবি কিষাণ, অভিষেক ব্যানার্জি, সোনাল চৌহান, মোহিত মালিক ও সুশান্ত সিং।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯