• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:১৮:৩৯ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে একই ঘর থেকে স্বামী, স্ত্রী ও দেড় মাসের শিশুর মরদেহ উদ্ধার

১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৪১:৪৫

মানিকগঞ্জে একই ঘর থেকে স্বামী, স্ত্রী ও দেড় মাসের শিশুর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহী জান্নাকান্দি এলাকা থেকে একই ঘর থেকে এক প্রবাসী, তাঁর স্ত্রী ও ১৮ মাস বয়সী কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে পরিবারের সদস্যরা কোনো সাড়া না পেয়ে ঘরে গিয়ে আকরাম হোসেন (৪০), তাঁর দ্বিতীয় স্ত্রী প্রিয়াঙ্কা আক্তার (২২) ও তাঁদের শিশুকন্যার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

স্থানীয়রা জানান, আকরাম দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন এবং প্রায় এক সপ্তাহ আগে দেশে ফেরেন। কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। পারিবারিক কলহের বিষয়টি স্থানীয়দের কেউ কেউ বললেও এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আকরামের স্বজন মামুনুর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রী ও শিশুকে হত্যার পর আকরাম আত্মহত্যা করে থাকতে পারেন। তবে বিষয়টি নিশ্চিত নয়।

সদর থানার ওসি মনির হোসেন জানান, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। কীভাবে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার
১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৪:১৭




বক্স অফিসে ঝড়, ২০০ কোটির ক্লাবে ‘মির্জাপুর’
বক্স অফিসে ঝড়, ২০০ কোটির ক্লাবে ‘মির্জাপুর’
১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৯:২৭

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৬:১৮