• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩৩ রাত ০৮:০৮:৪৩ (29-Sep-2026)
  • - ৩৩° সে:
শিবগঞ্জে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার ২

শিবগঞ্জে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ মো. রফিকুল (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী মো. রুবেল ওরফে ডলারকে গ্রেফতার করা হয়েছে।২৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ২টা ৫৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার মানাকশা ইউনিয়নের সাহাপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতাররা হলেন-শিবগঞ্জ উপজেলার তারাপুর পণ্ডিতপাড়া এলাকার মৃত আফসার আলীর ছেলে রফিকুল ইসলাম। তার সহযোগী একই উপজেলার তারাপুর মোড়লপাড়া এলাকার জাহাঙ্গীরের ছেলে রুবেল ওরফে ডলার।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে সাহাপাড়া বাজারের মোবাইল টাওয়ারের পশ্চিম পাশে মোস্তফা মার্কেটের পেছনে, সাহাপাড়া প্রি-ক্যাডেট স্কুলের পূর্ব পাশে স্কুলের বাথরুমের সামনে থেকে রফিকুলকে গ্রেফতার করা হয়। পরে তার কোমর থেকে ইউএসএ-তে তৈরি একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।অভিযানে শিবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর হরেন্দ্রনাথ দেবদাস, এএসআই মো. রেজাউল করিমসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন। এ ঘটনায় গ্রেফতারদেরে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।