• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে আশ্বিন ১৪৩৩ সকাল ১১:১৫:৫৩ (14-Oct-2026)
  • - ৩৩° সে:

স্বামী-স্ত্রীর বিরোধ গড়াল বিদ্যালয়ে, শিক্ষকদের মারামারির ভিডিও ভাইরাল

১৪ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৪:০২

স্বামী-স্ত্রীর বিরোধ গড়াল বিদ্যালয়ে, শিক্ষকদের মারামারির ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার মধ্যে ধস্তাধস্তি ও মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৩ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যার পর ভিডিওটি ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।

ঘটনাটি উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। মারামারিতে জড়ানো দুজন হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষিকা আসমা বেগম। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, পারিবারিক বিরোধের জেরে ১০ থেকে ১২ দিন আগে বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আফজাল হোসেন ও আসমা বেগমের বিয়ে হয় ২০০৪ সালে। তাদের এক মেয়ে রয়েছে। তিনি উচ্চমাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। প্রায় ১৪ বছর ধরে তারা আলাদা থাকেন। তাদের মধ্যে আদালতে মামলাও চলছে। তবে এখনো বিবাহবিচ্ছেদ হয়নি। দুজনই ২০১১ সালের দিকে ওই বিদ্যালয়ে যোগ দেন।

প্রধান শিক্ষক আফজাল হোসেন বলেন, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছে। সেই বিরোধ কখনো কখনো বিদ্যালয় পর্যন্ত গড়িয়েছে। ১০ থেকে ১২ দিন আগে এ বিরোধের জের ধরে বিদ্যালয়ের ভেতরেই তাদের মধ্যে মারামারি হয়।

তিনি দাবি করেন, সহকর্মী শিক্ষকদের দিয়ে তিনি ঘটনাটির ভিডিও ধারণ করিয়েছিলেন। এর আগেও দুই থেকে তিনবার বিদ্যালয়ে তাদের মধ্যে এ ধরনের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

আফজাল হোসেন আরও বলেন, দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য সম্পর্কে দূরত্ব রয়েছে। তবে বিবাহবিচ্ছেদ হয়নি। পারিবারিক বিরোধের জেরে তার বিরুদ্ধে মামলাও হয়েছে।

বিদ্যালয়ের অফিসকক্ষে এমন ঘটনা ঘটানো ঠিক হয়নি বলে স্বীকার করেছেন প্রধান শিক্ষক। এ বিষয়ে সহকারী শিক্ষিকা আসমা বেগমের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

ফুলবাড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ঘটনাটি ১০ থেকে ১২ দিন আগের। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি তাদের নজরে আসে। স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

তিনি আরও বলেন, বিদ্যালয়ে শিক্ষকদের এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



চালককে গলা কেটে হত্যা করে অটো ছিনতাই
চালককে গলা কেটে হত্যা করে অটো ছিনতাই
১৪ অক্টোবর ২০২৬ সকাল ১০:২৭:৪৩