• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৪৫:৩৪ (14-Oct-2026)
  • - ৩৩° সে:

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা সাবেক ১২ উপদেষ্টার

১৪ অক্টোবর ২০২৬ সকাল ০৯:০৮:৩৯

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা সাবেক ১২ উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তা ও লাঞ্ছিত করার অপচেষ্টার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ১২ জন সাবেক উপদেষ্টা।

১৩ অক্টোবর মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তাঁরা এ ঘটনার কড়া প্রতিবাদ জানান। একই সঙ্গে অধ্যাপক ইউনূসকে লক্ষ্য করে অপপ্রচার, অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য এবং শারীরিকভাবে আঘাতের হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।

বিবৃতিতে বলা হয়, গত সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হুইলচেয়ারে করে বের হওয়ার সময় অধ্যাপক ইউনূসের পথরোধ করেন কয়েকজন ব্যক্তি। এ সময় তাঁরা উচ্চ স্বরে অপবাদমূলক স্লোগান দেন এবং আপত্তিকর মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে আক্রমণাত্মক ভঙ্গিতে চিৎকার করতে দেখা যায়। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রবাসী সমর্থকদের একাংশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ উঠেছে।

সাবেক উপদেষ্টারা বিবৃতিতে বলেন, অধ্যাপক ইউনূসকে লক্ষ্য করে ধারাবাহিক অপপ্রচার, অনলাইনে বিষোদ্‌গার এবং পরিকল্পিত আক্রমণের ঘটনায় তাঁরা গভীর ক্ষোভ প্রকাশ করছেন।

তাঁদের ভাষ্য, দীর্ঘদিনের আর্থিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ধ্বংস, ব্যাপক দুর্নীতি ও কাঠামোগত নিপীড়নে দেশ যখন সংকটের মুখে পড়েছিল, তখন অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পুনর্গঠনের কঠিন দায়িত্ব পালন করেছে। একই সঙ্গে বিগত শাসনামলে প্রাতিষ্ঠানিক রূপ পাওয়া গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো অপরাধ বন্ধে উদ্যোগ নিয়েছিল সরকার।

বিবৃতিতে আরও বলা হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার। এরপর গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, কর্তৃত্ববাদী শাসনামলের ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং মানবাধিকার সুরক্ষার প্রক্রিয়া এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ছিল সবার।

তবে সাবেক উপদেষ্টাদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী রাজনৈতিক চক্র দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে বিদ্বেষমূলক মিথ্যাচার ছড়াচ্ছে ও তাঁকে শারীরিকভাবে আঘাতের হুমকি দিচ্ছে।

বিবৃতিতে তাঁরা বলেন, কোনো ধরনের ভয়ভীতি বা অপপ্রচারের কারণে জুলাই আন্দোলনের প্রতিশ্রুতি ও চেতনা থেকে বিচ্যুত হওয়া যাবে না। তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের আত্মত্যাগের বিনিময়ে মর্যাদা প্রতিষ্ঠা এবং রাষ্ট্র সংস্কারের যে ঐতিহাসিক ভিত্তি তৈরি হয়েছে, ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী শক্তি ও তাদের সহযোগীরা তা নস্যাৎ করতে পারবে না বলেও প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী সাবেক উপদেষ্টারা হলেন—ড. সালেহউদ্দিন আহমেদ, মুহাম্মদ ফাওজুল কবির খান, ড. সি আর আবরার, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ফারুক-ই-আজম, ফরিদা আখতার, শারমিন এস মুরশিদ, মোস্তফা সরয়ার ফারুকী এবং সৈয়দা রিজওয়ানা হাসান

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৩, আহত ২
ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৩, আহত ২
১৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৫৮:২৩



আজও নতুন দামেই বিক্রি হবে স্বর্ণ
আজও নতুন দামেই বিক্রি হবে স্বর্ণ
১৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৪৮:৩৩

সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল
সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল
১৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৪২:৫৪