স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলে নকল সস বিক্রি এবং ভোজ্যতেল বেশি দামে বিক্রির অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৮ এপ্রিল বুধবার দুপুরে শহরের পার্ক বাজারে টাঙ্গাইল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


অভিযান সূত্রে জানা গেছে, মেসার্স বাবুল কুমার সাহা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান নকল সস সংগ্রহ করে রাতের আঁধারে টাঙ্গাইলের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ২০০ লিটার নকল সস জব্দ করা হয়।

এই অপরাধের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত নকল সস ধ্বংস করা হয়েছে। অপরদিকে, একই বাজারে এরশাদ স্টোরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ভোজ্য তেল বিক্রি করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, নকল সস বিক্রি ও ভোজ্যতেল বেশি দামে বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এবং অনিয়ম রোধে ভোক্তা অধিকারের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available