• ঢাকা
  • |
  • সোমবার ১২ই শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৩:২৭ (27-Jul-2026)
  • - ৩৩° সে:

ভৈরবে বাজারের নামকরণ নিয়ে সংঘর্ষ: নিহত ১, আহত ১৫

২৭ জুলাই ২০২৬ বিকাল ০৫:২৭:১৫

ভৈরবে বাজারের নামকরণ নিয়ে সংঘর্ষ: নিহত ১, আহত ১৫

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষে কয়েকটি বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র‍্যাব ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে কাজ করেন।

২৭ জুলাই সোমবার সকাল ৮টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

নিহত ব্যক্তি হলেন মিরারচর গ্রামের আসাদ মিয়ার ছেলে মাসুদ (৪০)।

আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দুই পাশে গড়ে ওঠা একটি বাজারের নামকরণ নিয়ে প্রায় ৩০ বছর ধরে আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ চলে আসছে। সম্প্রতি বিষয়টি নিয়ে আবারও উত্তেজনা সৃষ্টি হলে সোমবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

সংঘর্ষের কারণে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ ছিল। এছাড়া রেল চলাচলেও বিঘ্ন ঘটে। বর্তমানে ভৈরব স্টেশন থেকে ঢাকা অভিমুখে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মূছা খান বলেন, বাজারের নামকরণকে কেন্দ্র করে সকাল ৮টার দিকে আকবরনগর ও মিরারচর গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে একজন নিহত হয়েছেন এবং উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজিমুল হক বলেন, দুপুর পৌনে ২টার দিকে পুলিশ ও র‍্যাবের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এছাড়া কয়েকটি বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪ বার বিচ্ছেদ নিয়ে যা বললেন জেনিফার লোপেজ
৪ বার বিচ্ছেদ নিয়ে যা বললেন জেনিফার লোপেজ
২৭ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:০০










Follow Us