• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৬:৪১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

চাঁদপুরে মিছিল-নাশকতার প্রস্তুতি, ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেফতার

২৭ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪৫:১২

চাঁদপুরে মিছিল-নাশকতার প্রস্তুতি, ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে ছাত্রলীগের মিছিল ও নাশকতার প্রস্তুতির অভিযোগে পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক আরাফাত সানিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকার একটি ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক আরাফাত সানিকে আটক করে চাঁদপুর মডেল থানা পুলিশ। অভিযানে তার দুই সহযোগী রায়হান সায়েম ও দেলোয়ার রাব্বিকেও আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় ফ্ল্যাট থেকে আরাফাত সানির ছবিসংবলিত এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী দীপু মনির ছবি থাকা একটি ব্যানার উদ্ধার করা হয়। আটক তিনজনকে পূর্বে দায়ের হওয়া একটি মামলায় আসামি দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ জানান, বড় স্টেশন ও বাগাদি এলাকায় ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি এবং নাশকতার চেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯