কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় দৌলতপুর সীমান্ত দিয়ে চারজনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্যদের বাধায় পুশইন করা দুইজন নারী ও দুজন পুরুষকে ভারতের অভ্যন্তরে ফেরত নিয়ে যেতে বাধ্য হয়েছে বিএসএফ।
১১ অক্টোবর রোববার সকালে পৌনে ৮টার দিকে বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধীনস্থ ঠোটারপাড়া বিওপির ১৫৩/৯ সীমান্ত পিলার সংলগ্ন বিএসএফের উদয় কিষান ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি জানিয়েছে, সকাল সাড়ে সাতটার দিকে ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের উদয় কিষাণ ক্যাম্প কর্তৃক অজ্ঞাত পরিচয়ের ৪ জন (পুরুষ-২, মহিলা-২) ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। তবে বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা ও কার্যকর তৎপরতার কারণে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।
পরবর্তীতে সকাল ৮টার দিকে পুশইন করা ৪ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।
৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ‘সীমান্তে টহল জোরদার করা হয়েছে। পুশইনসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available