• ঢাকা
  • |
  • শনিবার ২রা কার্তিক ১৪৩৩ রাত ০৯:৫৬:০২ (17-Oct-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

১৭ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৯:২৪

রাঙামাটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

রাঙামাটি  প্রতিনিধি : রাঙামাটির বড়াদম সড়কের লাভ পয়েন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সোকেল চাকমা (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় স্বাগত চাকমা (১৯) ও শান্ত চাকমা (১৯) নামে আরও দুই যুবক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা: শওকত আকবর জানিয়েছেন, দূর্ঘটনায় একজন নিহত ও দুই জন আহত হয়েছে।

১৭ অক্টোবর শনিবার এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত তিনজনই রাঙামাটি জেলার বরকল উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

আরও পড়ুন: টুপটুপ রিসোর্টের ম্যানেজার আটক

আহত স্বাগত চাকমা বরকল উপজেলার হরিনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তাগলকছড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবা উদঙ্গমনি চাকমা এবং মা চঞ্চলা চাকমা। অপর আহত শান্ত চাকমার বাড়ি আইমাছড়া এলাকার ৮ নম্বর ওয়ার্ডের সিয়াম পাড়ায়। তাঁর বাবা রিটেন চাকমা এবং মা মলিনা চাকমা।

দুর্ঘটনার পর আহত দুজনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








টুপটুপ রিসোর্টের ম্যানেজার আটক
টুপটুপ রিসোর্টের ম্যানেজার আটক
১৭ অক্টোবর ২০২৬ রাত ০৮:১১:১২


গণভোটের রায় কার্যকরসহ এনসিপির ৩ দাবি
গণভোটের রায় কার্যকরসহ এনসিপির ৩ দাবি
১৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৩৪