• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৫০:০৭ (22-Oct-2026)
  • - ৩৩° সে:

পূজার ছুটিতে পর্যটকের পদচারণায় মুখর সোনারগাঁয়ের পর্যটনকেন্দ্র

২২ অক্টোবর ২০২৬ রাত ০৮:৫২:১৭

পূজার ছুটিতে পর্যটকের পদচারণায় মুখর সোনারগাঁয়ের পর্যটনকেন্দ্র

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার ছুটি উপলক্ষে সোনারগাঁয়ের বিভিন্ন পর্যটনকেন্দ্র গুলো পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে।

তারা সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁ জাদুঘর), ঐতিহাসিক পানাম নগর, বাংলার তাজমহল, পিরামিড, লোকনাথ ব্রাহ্মচারীর আশ্রম, পশ্চিম বঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যুতী বসুর বাড়ি দেখার জন্য দূর দুরন্ত থেকে আসছে।

২২ অক্টোবর বৃহস্পতিবার সোনারগাঁয়ের বিভিন্ন পর্যটনকেন্দ্র গুলো ঘুরে দেখা গেছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মের পর্যটকেরা দুরদুরান্ত থেকে হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান লোকনাথ ব্রাহ্মচারীর আশ্রমে পূজা আর্চনা দিতে এসে পর্যটন কেন্দ্র গুলো ঘুরে দেখেন। তারা প্রাচীন বাংলার ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্যশৈলী কাছ থেকে দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন । নানা বয়সী মানুষ কেউ আসেন তাদের পরিবার পরিজন নিয়ে আবার কেউ বন্ধুদের সঙ্গে, কেউবা আসেন ইতিহাসের নানান অধ্যায়ের খোঁজে।

আরও পড়ুন

বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

পর্যটকেরা বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বিভিন্ন গ্যালারি ও পানাম নগরের ঐতিহাসিক ভবনগুলোর সামনে ছবি তোলা, পুরোনো স্থাপত্য ঘুরে দেখা এবং নগরীর অতীত ইতিহাস জানার মধ্য দিয়ে সময় কাটায়। এছাড়াও আগ্রার তাজমহলের আদলে সোনারগাঁয়ের পেরাব এলাকায় চিত্রনির্মাতা শিল্পপতি আহছানউল্লা মনির নির্মিত বাংলার তাজমহল ও পিরামিড দেখতেও মানুষ ভিড় করছে ।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের গবেষণা কর্মকর্তা এ কে এম মুজ্জাম্মিল হক বলেন, পূজা উপলক্ষে জাদুঘর দেখতে দর্শনার্থীর সংখ্যা অন্যান্য সময়ের তুলনায় অনেক বেড়েছে ।

বাংলার তাজমহলের ডাইরেক্টর মো. সিরাজদৌল্লাহ ভূঁইয়া উজ্জল বলেন, পূজায় পর্যটকদের সংখ্যা বেড়েছে । রাস্তাগুলো ভালো হলে এ সংখ্যা আরো বাড়ত ।

আরও পড়ুন

মানিকগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

নোয়াখালী থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা দীপালী বলেন, সোনারগাঁ ঘুরে দেখা এটা একটা অন্য রকম অভিজ্ঞতা। এখানকার পুরোনো ভবন ও স্থাপত্য দেখলে ইতিহাসের সঙ্গে এক ধরনের সংযোগ তৈরি হয়। 

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ভারতে পালিয়ে যাওয়ার সময় আ.লীগ নেতা আটক
ভারতে পালিয়ে যাওয়ার সময় আ.লীগ নেতা আটক
২২ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৩:০৬

ইন্তেকাল করেছেন গিটারিস্ট রাসেল খান
ইন্তেকাল করেছেন গিটারিস্ট রাসেল খান
২২ অক্টোবর ২০২৬ রাত ০৮:০৬:৩৮