ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রহিম ও করিম নামে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরের দিকে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুল কাচিয়া গ্রামের আইয়ুব আলীর বসতঘরের পাশের বাগানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আব্দুর রহিম (৪০) ও মো. রাকিব (৩০)। তারা ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. আলমের ছেলে।
স্থানীয়রা জানান, সকালের দিকে আইয়ুব আলীর বসতঘরের পাশে বাগানে গাছ কাটতে আসেন মো. আলম ও তার দুই ছেলে আব্দুর রহিম ও রাকিব। গাছ কাটার এক পর্যায়ে দুপুরের দিকে বিদ্যুতের ছিঁড়ে যাওয়া তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মো. আলম। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা দুই ভাই। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে সেখানকার চিকিৎসকরা দুই ভাইকে মৃত ঘোষণা করেন। আর বর্তমানে তাদের বাবা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available