ডেস্ক রিপোর্ট: নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে হাসিফ রহমান (১২) নামে এক বাংলাদেশি শিশুকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বিজিবির হস্তক্ষেপে তাকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
১ নভেম্বর রোববার ভোরে উপজেলার হাপানিয়া সীমান্তের ২৩৫/১ এস পিলারের ভারতের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তর থেকে তাকে আটক করে বিএসএফ। আটক শিশু হাসিফ রহমান রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে।
জানা গেছে, শনিবার রাতের কোনো একসময় সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তের ২৩৫/১ এস পিলার এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশি ভারতের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেন। বিষয়টি জানতে পেরে ভারতের ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের পান্নাপুর ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও শিশু হাসিফ রহমানকে আটক করে বিএসএফ সদস্যরা।
এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, রাত ১২টার দিকে ১২ থেকে ১৩ বছরের শিশুকে ধরে নিয়ে গিয়েছিল বিএসএফ। জানতে পেরে আমরা ৩০ মিনিটের মধ্যে উদ্ধার করে এনেছি এরপর শিশুটির মা ও তার মামা এসে বাড়ি নিয়ে গেছেন।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available