• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে আশ্বিন ১৪৩৩ সকাল ১০:৫৩:২০ (08-Oct-2026)
  • - ৩৩° সে:

বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় নেই ঢাকা

৮ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩২:৩৬

বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় নেই ঢাকা
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: বিশ্বের এক হাজার বড় শহরের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ৫১৫তম। ফলে অক্সফোর্ড ইকোনমিকসের ২০২৬ সালের গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের শীর্ষ ৫০০ শহরের তালিকায় জায়গা হয়নি ঢাকার।

অক্সফোর্ড ইকোনমিকসের সূচকে বিশ্বের ১ হাজার শহরকে অর্থনীতি, মানবসম্পদ, জীবনযাত্রার মান, পরিবেশ ও শাসন ব্যবস্থা—এই পাঁচটি ক্ষেত্রে মূল্যায়ন করা হয়েছে। প্রতিটি সূচকের সমন্বিত ফলের ভিত্তিতে শহরগুলোর সামগ্রিক অবস্থান নির্ধারণ করা হয়।

এবারের সূচকে ১০০-এর মধ্যে ৪০ দশমিক ৩ স্কোর নিয়ে ঢাকা ৫১৫তম অবস্থানে রয়েছে। এর মধ্যে অর্থনীতিতে ঢাকার অবস্থান ২৮৬তম, মানবসম্পদে ১৭৮তম, জীবনযাত্রার মানে ৪৫১তম, পরিবেশে ৬৬৭তম এবং শাসন ব্যবস্থায় ৮৩৬তম।

বাংলাদেশের অন্যান্য শহরও সূচকে পিছিয়ে রয়েছে। চট্টগ্রামের অবস্থান ৭৬৩তম এবং রাজশাহীর ৭৭৯তম। একই তালিকায় খুলনা ৮১১তম, সিলেট ৮৩৪তম, কুমিল্লা ৮৮৩তম, ময়মনসিংহ ৮৯৫তম এবং বগুড়া ৯২৬তম অবস্থানে রয়েছে।

সূচক অনুযায়ী, অর্থনীতি ও মানবসম্পদে ঢাকা দেশের অন্য শহরগুলোর তুলনায় তুলনামূলক এগিয়ে। তবে জীবনযাত্রার মান, পরিবেশ ও শাসন ব্যবস্থায় দুর্বল অবস্থানের কারণে সামগ্রিক র‌্যাংকিংয়ে ঢাকার অবস্থান নিচে নেমেছে।

অক্সফোর্ড ইকোনমিকসের মতে, শহরের অর্থনৈতিক শক্তি নির্ধারণে অর্থনীতির আকার, প্রবৃদ্ধি, স্থিতিশীলতা, মাথাপিছু উৎপাদন, কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক বৈচিত্র্য বিবেচনা করা হয়। মানবসম্পদ সূচকে শিক্ষা, দক্ষতা ও শ্রমশক্তির সক্ষমতা মূল্যায়ন করা হয়। অন্যদিকে জীবনযাত্রার মান, পরিবেশ ও শাসন ব্যবস্থার ক্ষেত্রেও বিভিন্ন সামাজিক ও প্রাতিষ্ঠানিক সূচক বিবেচনায় নেওয়া হয়।

বিশেষজ্ঞদের মতে, শুধু বড় অর্থনীতি বা অবকাঠামো একটি শহরকে উন্নত ও বাসযোগ্য করে তুলতে পারে না। নাগরিকদের জীবনমান, পরিবেশের গুণগত মান, টেকসই নগর ব্যবস্থাপনা এবং কার্যকর শাসন ব্যবস্থাও গুরুত্বপূর্ণ। ঢাকার ক্ষেত্রে জনসংখ্যার চাপ, যানজট, দূষণ, অপর্যাপ্ত নাগরিক সুবিধা ও পরিবেশগত চ্যালেঞ্জ নগরবাসীর জীবনমানের ওপর প্রভাব ফেলছে।

অক্সফোর্ড ইকোনমিকসের ২০২৬ সালের সূচকে বিশ্বের শীর্ষ তিন শহর হলো নিউইয়র্ক, লন্ডন ও প্যারিস। সূচকের শীর্ষ ১০০ শহরের বড় অংশই ইউরোপ ও উত্তর আমেরিকার। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এশিয়ার বড় শহরগুলো দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় নেই ঢাকা
বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় নেই ঢাকা
৮ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩২:৩৬


আজ থেকে শুরু রাওয়া বইমেলা
আজ থেকে শুরু রাওয়া বইমেলা
৮ অক্টোবর ২০২৬ সকাল ০৯:১৮:০৬


তিনি এখন ড. লিওনেল মেসি
তিনি এখন ড. লিওনেল মেসি
৮ অক্টোবর ২০২৬ সকাল ০৯:১১:০০