• ঢাকা
  • |
  • শনিবার ৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০১:০৩:১৫ (23-May-2026)
  • - ৩৩° সে:

আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেফতার ২৯

২২ মে ২০২৬ বিকাল ০৫:১৬:২৩

আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেফতার ২৯

অনলাইন ডেস্ক: রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

২২ মে শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, ধানমন্ডি-৩২ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ২৩ জন এবং শেরেবাংলা নগর এলাকায় আরও ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে উপজেলা পর্যায়ের যুবলীগ সভাপতিসহ বিভিন্ন জেলার নেতাকর্মীরাও রয়েছেন।

তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ ধরনের কর্মসূচি প্রতিরোধে এলাকায় পুলিশি টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বড় ধরনের মিছিলের পরিকল্পনা করছিলেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ কর্মসূচিও ছিল পরিকল্পনায় এমন তথ্য প্রাথমিকভাবে পাওয়া গেছে।

তিনি আরও জানান, গ্রেফতারদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৫৩ বিলিয়ন ডলার
দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৫৩ বিলিয়ন ডলার
২২ মে ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:১৯

জুন-জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ
জুন-জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ
২২ মে ২০২৬ সন্ধ্যা ০৬:৩৪:৩৪




Follow Us