• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৪:৪৩ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

জুন-জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ

২২ মে ২০২৬ সন্ধ্যা ০৬:৩৪:৩৪

জুন-জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: আগামী জুনের শেষ দিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। ইতোমধ্যে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।

সূচি অনুযায়ী, সফরের একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ২৮ জুন। ম্যাচটি অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। এরপর একই ভেন্যুতে ৬, ৯ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুলাওয়েতে যাবে দুই দল। কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ১৫, ১৭ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

সবশেষ ২০২২ সালের জুলাই-আগস্টে জিম্বাবুয়ে সফর করেছিল বাংলাদেশ। সেবার তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজেই ২-১ ব্যবধানে হেরে ফিরেছিল টাইগাররা। এবার সেই হতাশা কাটিয়ে ভালো ফলের লক্ষ্য নিয়েই মাঠে নামবে অধিনায়ক লিটন দাস ও মেহেদী হাসান মিরাজদের দল।

বাংলাদেশের বিপক্ষে প্রায় চার বছর পর ঘরের মাঠে সিরিজ আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর ম্যাকোনি। তিনি বলেন, বাংলাদেশের এই সফর জিম্বাবুয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব ফরম্যাট মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর সিরিজ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ভালো পারফরম্যান্সের পর দেশের মাঠে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় উচ্ছ্বসিত জিম্বাবুয়ে ক্রিকেট।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৪৬

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৪৬


বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৭


ঢাকা-ভাঙা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
ঢাকা-ভাঙা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:৩১

এমির মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
এমির মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:১০