• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৯:২৩:২৭ (22-May-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে পাটওয়ারীর ওপর হামলায় মামলা না নেওয়ার অভিযোগ

২২ মে ২০২৬ রাত ০৮:২১:১৪

ঝিনাইদহে পাটওয়ারীর ওপর হামলায় মামলা না নেওয়ার অভিযোগ

অনলাইন ডেস্ক: ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা গ্রহণ না করার অভিযোগে সদর থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন দলটির নেতাকর্মীরা।

২২ মে শুক্রবার সন্ধ্যায় থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়।

নেতাকর্মীদের অভিযোগ, হামলার ঘটনায় থানায় মামলা জমা দেওয়া হলেও পুলিশ নানা অজুহাতে তা গ্রহণ করছে না। এমনকি থানার বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা।

এনসিপির নেতাকর্মীরা জানান, মামলা গ্রহণ না করা পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিকেল থেকে আমরা থানায় অবস্থান করছি। আমরা মামলা জমা দিয়েছি। কিন্তু পুলিশ এখন পর্যন্ত আমাদের মামলা নিচ্ছে না। মামলা গ্রহণ না করা পর্যন্ত আমরা এখান থেকে উঠব না।’

এর আগে শুক্রবার দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন নেতাকর্মী আহত হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৫৩ বিলিয়ন ডলার
দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৫৩ বিলিয়ন ডলার
২২ মে ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:১৯

জুন-জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ
জুন-জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ
২২ মে ২০২৬ সন্ধ্যা ০৬:৩৪:৩৪




Follow Us