• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৫:৩৮ (22-May-2026)
  • - ৩৩° সে:

জাজিরায় গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

২২ মে ২০২৬ বিকাল ০৫:৫৮:৪০

জাজিরায় গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ এক স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

২১ মে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে উপজেলার মুলনা ইউনিয়নের চর লাউখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা থানার একটি চৌকস টিম চর লাউখোলা এলাকায় ব্র্যাক অফিস সংলগ্ন মেসার্স ইশরাক মোড়ল ট্রেডার্সের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- নাছিমা আক্তার (৩০) ও তার স্বামী মো. বাদল চিশতিয়া (৪৭)। নাছিমার পিতার নাম মজিবর সরদার। তাদের বর্তমান ঠিকানা মাদারীপুর জেলার শিবচর উপজেলার ছলেনামা শেখপুর এলাকায়। বাদল চিশতিয়ার গ্রামের বাড়ি ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমেদ জানান, উদ্ধার গাঁজা আইনানুগভাবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জুন-জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ
জুন-জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ
২২ মে ২০২৬ সন্ধ্যা ০৬:৩৪:৩৪










Follow Us