• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা কার্তিক ১৪৩৩ সকাল ১১:৫৪:২১ (16-Oct-2026)
  • - ৩৩° সে:

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ‘পেয়ারি তেহারি’কে লাখ টাকা জরিমানা

১৬ অক্টোবর ২০২৬ সকাল ১০:১৮:৩৪

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ‘পেয়ারি তেহারি’কে লাখ টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট: রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।

১৫ অক্টোবর বৃহস্পতিবার রেস্টুরেন্টটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজ। নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে রেস্টুরেন্টটির রান্নাঘরের মেঝে অপরিচ্ছন্ন পাওয়া যায়। এ ছাড়া রান্নার মসলা ও আচার লেবেলবিহীন এবং স্বাস্থ্যঝুঁকিপূর্ণ খাবারের অনুপযোগী পাত্রে সংরক্ষণ করা হচ্ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানের সময় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ট্রেড লাইসেন্স, অগ্নিনিরাপত্তার লাইসেন্স, নিবন্ধন সনদ, প্রিমিসেস লাইসেন্স, কর্মীদের স্বাস্থ্য সনদ ও পানি পরীক্ষার সনদ দেখাতে পারেনি।

অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শক মো. আসলাম ভূঁইয়াসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট
মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট
১৬ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫৪:০৩




আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব
আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব
১৬ অক্টোবর ২০২৬ সকাল ১১:১৯:৫২