• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩২:৫৩ (16-Oct-2026)
  • - ৩৩° সে:

বুরকিনা ফাসোতে

সুন্দরী প্রতিযোগিতা বাতিল করে তরুণীদের জন্য বিজ্ঞান প্রতিযোগিতা চালু

১৬ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৪৬:২৭

সুন্দরী প্রতিযোগিতা বাতিল করে তরুণীদের জন্য বিজ্ঞান প্রতিযোগিতা চালু

আন্তর্জাতিক ডেস্ক: সুন্দরী প্রতিযোগিতার পরিবর্তে তরুণীদের মেধা ও বৈজ্ঞানিক দক্ষতাকে গুরুত্ব দিতে নতুন উদ্যোগ নিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো। প্রচলিত সুন্দরী প্রতিযোগিতা সাময়িকভাবে স্থগিত রেখে এর নিয়মকানুন পর্যালোচনার উদ্যোগের মধ্যে দেশটিতে চালু হয়েছে বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা।

‘হাকিলি মুসো’ নামের এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিয়েছেন ৮৪ জন তরুণী। তাঁদের প্রত্যেকেই ২০২৬ সালে বিজ্ঞান বিভাগ থেকে সমাপনী সনদ অর্জন করেছেন।

প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে তরুণীদের এক সপ্তাহের প্রস্তুতিমূলক কার্যক্রমে অংশ নিতে হয়। এরপর তাঁদের গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের ওপর পরীক্ষা নেওয়া হয়।

আয়োজকদের এই উদ্যোগের মূল লক্ষ্য, বাহ্যিক সৌন্দর্যের পরিবর্তে তরুণীদের মেধা, জ্ঞান ও বিজ্ঞানচর্চার দক্ষতাকে সামনে নিয়ে আসা। এর মাধ্যমে বিজ্ঞান শিক্ষায় নারীদের অংশগ্রহণ ও আগ্রহ বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

প্রচলিত সুন্দরী প্রতিযোগিতার পরিবর্তে বিজ্ঞানভিত্তিক এই আয়োজন দেশটিতে নারীদের প্রতিভা মূল্যায়নের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: ব্রিফলি নিউজ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ