• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:১২:১০ (06-Oct-2026)
  • - ৩৩° সে:
দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিংমল-দোকানপাট

দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিংমল-দোকানপাট

অনলাইন ডেস্ক: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২২ অক্টোবর পর্যন্ত দোকানপাট, মার্কেট ও বিপণি বিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময়ে এসব প্রতিষ্ঠান বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।৫ অক্টোবর সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।চিঠিতে আরও উল্লেখ করা হয়, আগামী ২৩ অক্টোবর থেকে দোকানপাট-শপিংমল খোলা রাখার আগের নির্ধারিত সময়সূচি (বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত) পুনরায় বহাল হবে।নতুন সময়সূচি কার্যকর করতে দেশের সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে বিদ্যুৎ বিভাগ।এর আগে, ৪ অক্টোবর রোববার শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে রাত ১০টা পর্যন্ত দোকানপাট-মার্কেট খোলা রাখার দাবি জানায় বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।সূত্র: যমুনা টিভি