ডেস্ক রিপোর্ট: রাজধানীর মহাখালী কাঁচাবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে হেলপার রফিকুল ইসলাম নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।
আজ ৬ জুন শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে চ্যানেল২৪-এর অনলাইন প্রতিবেদন থেকে জানা যায়, নেত্রকোনা থেকে ছেড়ে আসা ‘ভাটি বাংলা’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকাল ৬টার দিকে মহাখালী কাঁচাবাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে বাসটি সড়কের আইল্যান্ডে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হন বাসের হেলপার রফিকুল ইসলাম।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। বাসের ভেতর ও নিচে আটকে পড়াদের উদ্ধার করে আহত দুই যাত্রীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর কিছু সময় ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available