• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৪:১৫:১৩ (03-Aug-2026)
  • - ৩৩° সে:
বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২০

বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২০

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে মধুপুর রক্তিপাড়া এলাকায়  বালুবাহী ট্রাক ও জামালপুর গামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ২০ জন।বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান।৩০ জুলাই বৃহস্পতিবার রাত ১০টার দিকে টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়ায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।মধুপুর থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) একেএম ফজলুল হক জানান, ঢাকা থেকে জামালপুরের দিকে যাত্রীবাহী একটি বাস  মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় পৌঁছাইলে মধুপুর থেকে বালিবাহী একটি ট্রাকে সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এছাড়াও হাসপাতালে আরো দুইজনের মৃত্যু হয়। বাকি আহতরা হাসপাতালে ভর্তি রয়েছে।মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা হাসপাতালে আহত অবস্থায় ২০ জনকে আনা হয় এর মধ্যে গুরুত্বর আহত চারজনকে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার করা হয়। এছাড়াও হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়। অপরদিকে আরো দুজন হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।