• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:২৪:৪৪ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

শেষ সময় পর্যন্ত দেখার ঘোষণা হিরো আলমের

১৭ জুলাই ২০২৩ দুপুর ০২:১৬:০৪

শেষ সময় পর্যন্ত দেখার ঘোষণা হিরো আলমের

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন বর্জন না করে শেষ সময় পর্যন্ত দেখার ঘোষণা দিলেন ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে একতারা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী  মো. আশরাফুল আলম (হিরো আলম)।

১৭ জুলাই সোমবার জামিয়া মোহাম্মদিয়া ইসলামী মাদরাসা ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হিরো আলম বলেন, ফলাফল কী হবে সেটা বিষয় না, আমরা শেষ সময় পর্যন্ত দেখব। দেখতে চাই তারা আমাদের ওপর কত অত্যাচার করতে পারে। নির্বাচন কমিশনে বিষয়টি জানানোর পর বললো যে তারা দেখবে। এভাবে চললে তাদের ওপর আস্থা রাখা সম্ভব নয়।

আরও পড়ুন

ছুটি শেষে চিরচেনা রূপে ঢাকা

তিনি আরও বলেন,  এই নির্বাচন সুষ্ঠু হবে কি না জানি না। তবে এখন পর্যন্ত আমাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। আমার সঙ্গে কয়েকজন এজেন্ট আছে, তাদেরও বের করে দেওয়া হয়েছে। তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের এজেন্টদের বের করে দিয়ে তারা একতরফা ভোট করার চেষ্টা করছে। তা না হলে কেন আমাদের এজেন্টদের বের করে দেওয়া হবে? মহিলা এজেন্টরাও ছাড় পাননি, তাদেরও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শন করে হিরো আলম সুষ্ঠু ভোট হলে বিজয়ী হবেন বলে আশা প্রকাশ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০