• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৪৪:২১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

ছুটি শেষে চিরচেনা রূপে ঢাকা

২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০০:২৩

ছুটি শেষে চিরচেনা রূপে ঢাকা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: দুর্গাপূজার টানা পাঁচ দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরতেই রাজধানীর সড়কে বাড়তি চাপের মুখে পড়েছেন নগরবাসী। বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ভিড়ে ব্যস্ত হয়ে ওঠে সড়ক। কোথাও যানজট, কোথাও গাড়ির হর্ন, আবার কোথাও রাস্তা পারাপারে ব্যস্ত পথচারী। সব মিলিয়ে ছুটি শেষে আবারও চিরচেনা রূপে ফিরেছে ঢাকা।

২৫ অক্টোবর রোববার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, ভোর থেকেই মহানগরীর সড়কে কর্মজীবী মানুষের আনাগোনা লক্ষ্য করা গেছে। সকালের ব্যস্ত সময়ে সায়েদাবাদ ও যাত্রাবাড়ী, কল্যাণপুর এলাকায় কর্মস্থলমুখী মানুষের ভিড়।

আরও পড়ুন

ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে

বাসের জন্য অপেক্ষায় থাকা যাত্রীদের অনেককে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বাস এলে ওঠার জন্য তৈরি হয় প্রতিযোগিতা। ভিড়ের কারণে কেউ কেউ বাসে উঠতে না পেরে পরের গাড়ির অপেক্ষা করেন। যাত্রী ওঠানো-নামানোর সময়ও সড়কে যানবাহনের গতি কমে আসে। কর্মস্থলে পৌঁছানোর তাড়া, বাসের জন্য অপেক্ষা এবং সড়কে যানবাহনের বাড়তি উপস্থিতিতে সকালের যাতায়াত হয়ে ওঠে ভোগান্তিপূর্ণ।

আজ সকালে রাজধানীর রামপুরা, হাতিরঝিল, বাড্ডা, মালিবাগ, মৌচাক ও পল্টন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। কোথাও বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের, কোথাও আবার ধীরগতিতে এগিয়েছে যানবাহন। অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানমুখী মানুষের ভিড়ে ফুটপাতগুলো হয়ে ওঠে ব্যস্ত। কেউ দ্রুত পায়ে হেঁটে যাচ্ছেন, কেউ রাস্তা পার হওয়ার সুযোগ খুঁজছেন। অন্যদিকে সড়কে যানবাহনের চাপ সামলাতে চালকদের সতর্কভাবে গাড়ি চালাতে দেখা যায়।

অন্যদিকে গুলিস্তান এলাকায় গণপরিবহনের পাশাপাশি রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির চলাচল ছিল বেশি। সড়কে গাড়ির সারি, যাত্রী ওঠানো-নামানো এবং রাস্তা পারাপারে পথচারীদের ব্যস্ততায় এলাকাটিতে ফিরে আসে কর্মদিবসের পরিচিত

আরও পড়ুন

রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা: ডিএসসিসি প্রশাসক

যাত্রাবাড়ী থেকে গুলিস্তানগামী যাত্রী হাবিব খান বলেন, ছুটির সময় রাস্তায় চাপ কিছুটা কম ছিল। আজ সকালে বের হয়েই আবার আগের পরিস্থিতি দেখছি। বাসে দাঁড়ানোর জায়গাও পাওয়া কঠিন। যানজটের কারণে কখন গন্তব্যে পৌঁছাব, সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

গুলিস্তান এলাকায় শিকড় বাসচালক বলেন, ছুটির পর আজ যাত্রী বেশি। বিভিন্ন জায়গায় যাত্রী ওঠানো-নামানোর সময় গাড়ি ধীরে চালাতে হচ্ছে। রাস্তায় গাড়ির চাপ থাকলে এক ট্রিপ শেষ করতেও বেশি সময় লাগে। এতে চালক ও যাত্রী, দুপক্ষকেই ভোগান্তিতে পড়তে হয়।

দুর্গাপূজার ছুটিতে রাজধানীর সড়কে তুলনামূলক স্বস্তি থাকলেও ছুটি শেষে সেই চিত্র বদলে গেছে। কর্মস্থলে ফেরা মানুষের সঙ্গে বেড়েছে গণপরিবহনের যাত্রী ও ব্যক্তিগত গাড়ির চলাচল।

আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী হাবিব

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ছুটি শেষে চিরচেনা রূপে ঢাকা
ছুটি শেষে চিরচেনা রূপে ঢাকা
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০০:২৩