• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ রাত ১০:৫৫:৩০ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৭:১১

রাজধানীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে বিহারী ক্যাম্প থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে মিরপুর-১১ এলাকার ওয়াপদা বিহারী ক্যাম্পের একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

মিল্টন-জাহাঙ্গীরকে শুভেচ্ছা জানিয়ে তারেকের নেতৃত্বে আনন্দ মিছিল

পুলিশ জানায়, প্রতিবেশীদের বরাত দিয়ে প্রাথমিকভাবে জানা গেছে, পরিবারটি ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। ধারণা করা হচ্ছে, হতাশা থেকে তারা আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।

ওসি আলমগীর জাহান জানান, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহগুলো হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাগদান সারলেন ‘দিলবার’ গায়িকা, বর কে?
বাগদান সারলেন ‘দিলবার’ গায়িকা, বর কে?
১৩ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৮:৫২


সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান
সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান
১৩ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৯:০৬


খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা
খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা
১৩ নভেম্বর ২০২৬ রাত ০৮:১২:৫০