• ঢাকা
  • |
  • সোমবার ১৩ই আশ্বিন ১৪৩৩ সকাল ১০:২৬:৫৯ (28-Sep-2026)
  • - ৩৩° সে:

ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

শাহ আলী থানার নতুন ওসি রাজীব হোসেন

২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪০:৪৬

শাহ আলী থানার নতুন ওসি রাজীব হোসেন

ডেস্ক রিপোর্ট: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। তাদের মধ্যে রাজীব হোসেনকে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

২৭ সেপ্টেম্বর শনিবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে শাহ আলী থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমকে প্রশাসনিক কারণে ২৬ সেপ্টেম্বর ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১ নম্বরে অবস্থিত বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

শাহ আলী থানার কাছাকাছি এলাকায় এমন ঘটনা ঘটায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। এর পরদিনই শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রশাসনিক কারণে সদর দপ্তরে সংযুক্ত করা হয়। এর একদিন পর থানাটিতে নতুন ওসি হিসেবে রাজীব হোসেনকে দায়িত্ব দেওয়া হলো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









মতিঝিল আইডিয়ালের ২৩ শিক্ষককে দুদকের তলব
মতিঝিল আইডিয়ালের ২৩ শিক্ষককে দুদকের তলব
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩৪:০১

বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর
বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩০:২৩