ডেস্ক রিপোর্ট: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিক্স কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
৬ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে নীলক্ষেত-আজিমপুর সড়কের উভয় পাশে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছাকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার ঘটনায় রাতে পুলিশ তাঁদের ওপর লাঠিচার্জ ও হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকাল থেকে অধ্যক্ষ মেহেরুন্নেছাকে তাঁর নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে রাতে পুলিশি সহায়তায় তাঁকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, কলেজে বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতা, আবাসিক হলের আসন বাতিলের হুমকি এবং অডিটোরিয়ামের বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করার ঘটনায় তাঁরা ক্ষুব্ধ হন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন তাঁরা।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available