• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৯:০৬:০৭ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

প্রতিবন্ধীদের স্কুল এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

২৭ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:১৯:৩৩

প্রতিবন্ধীদের স্কুল এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্তিসহ পাঁচ দফা দাবি নিয়ে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষকরা।

২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে শিক্ষকরা পাঁচ দফা দাবি জানান।

বক্তারা বলেন, স্বীকৃতি ও এমপিও না হওয়ার ফলে শিক্ষক-কর্মচারীরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন, যা প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষাক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলছে। সে কারণে অনতিবিলম্বে সব অটিস্টিক ও প্রতিবন্ধী ব্যক্তিদের বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তি নিশ্চিত করতে হবে।

পাঁচ দফা দাবি তুলে ধরে শিক্ষকরা বলেন, আমাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে অনতিবিলম্বে অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তি নিশ্চিত করতে হবে। বিদ্যালয়ের প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো সুনিশ্চিত করতে হবে। বিশেষ শিক্ষার্থীদের ন্যূনতম শিক্ষা ভাতা ৩ হাজার টাকা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মিড-ডে মিলসহ শিক্ষা উপকরণ, খেলাধুলা সরঞ্জাম দেওয়া এবং থেরাপি সেন্টার বাস্তবায়ন করতে হবে। ছাত্রছাত্রীদের ভোকেশনাল কারিকুলামের আওতায় কর্মসংস্থান সৃষ্টি ও পুনর্বাসন সুনিশ্চিত করতে হবে।

অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় দুই শতাধিক শিক্ষক অংশ নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ওমানে প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা
ওমানে প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৬:২৫

টিভির পর্দায় আজকের খেলা
টিভির পর্দায় আজকের খেলা
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪২:৪৯




রাতে ফল খেলে কি ক্ষতি? যেসব ফল এড়িয়ে চলবেন
রাতে ফল খেলে কি ক্ষতি? যেসব ফল এড়িয়ে চলবেন
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:১৫:৩২

রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ
রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:০৯:০৫

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২