নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সাতটি থানায় একযোগে বিশেষ পুলিশি অভিযানে মাদকসেবী, মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত আসামি ও ছিনতাইকারীসহ ১০৬ জনকে আটক করেছে জেলা পুলিশ।
৬ সেপ্টেম্বর রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা তিন ঘণ্টা এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সদর মডেল থানায় ২২ জন মাদকসেবীকে আটক করা হয়।
অন্যদিকে ফতুল্লা মডেল থানায় মাদকসেবী ও ব্যবসায়ীসহ ৩১ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বন্দর থানায় ৪ জন মাদকসেবী, মাদকসহ ২ জন, ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং সুইচ গিয়ার ও নগদ ৪ হাজার টাকাসহ ৩ জন ছিনতাইকারীসহ মোট ১১ জনকে আটক করা হয়।
এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানায় ১৪ জন, সোনারগাঁও থানায় ৫ জন, রূপগঞ্জ থানায় মাদকসেবী ও মাদকের এজাহারনামীয় আসামিসহ ১৮ জন এবং আড়াইহাজার থানায় ৫ জনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশের দাবি, তিন ঘণ্টার বিশেষ অভিযানে সাতটি থানায় সর্বমোট ১০৬ জনকে আটক করা হয়েছে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available