• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে ভাদ্র ১৪৩৩ সকাল ১০:২৮:৫০ (07-Sep-2026)
  • - ৩৩° সে:

ময়মনসিংহ জিলা স্কুলের ছাত্রাবাস এখন মাদকসেবীদের আড্ডাস্থল

৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৮:৫৭

ময়মনসিংহ জিলা স্কুলের ছাত্রাবাস এখন মাদকসেবীদের আড্ডাস্থল

ময়মনসিংহ প্রতিনিধি: অরক্ষিত ও জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে ঐতিহ্যবাহী ময়মনসিংহ জিলা স্কুলের ছাত্রাবাস। প্রায় পাঁচ একর জায়গাজুড়ে থাকা এ ছাত্রাবাসে দিনরাত বহিরাগত বখাটে ও মাদকসেবীদের আড্ডা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। চুরি হয়ে গেছে দরজা-জানালা, বৈদ্যুতিক সরঞ্জামসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র।

১৮৫৩ সালে প্রতিষ্ঠিত ময়মনসিংহ জিলা স্কুলের শিক্ষার্থীদের আবাসনের জন্য স্কুল থেকে প্রায় ২০০ গজ দূরে ছাত্রাবাসটি চালু করা হয়। একটি বড় মাঠ ঘিরে রয়েছে তিনটি পাকা ও দুটি আধাপাকা ভবন। ১৭টি কক্ষে ৫০ জন শিক্ষার্থীর থাকার ব্যবস্থা ছিল। রয়েছে পাকাঘাটসহ একটি পুকুরও।

দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনগুলো এখন পরিত্যক্ত। দরজা-জানালাসহ বিভিন্ন সরঞ্জাম চুরি হয়ে যাওয়ায় নিরাপত্তাহীন হয়ে পড়েছে পুরো এলাকা।

স্কুলের শিক্ষার্থী রাকিব হাসান জানান, “ছাত্রাবাসের ভবনগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভুতুড়ে বাড়ির মতো হয়ে গেছে। রাতে এখানে বহিরাগতদের আনাগোনা দেখা যায়। দ্রুত সংস্কার করে ছাত্রাবাসটি চালু করা দরকার।’

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, ‘ছাত্রাবাসটি অরক্ষিত থাকায় সন্ধ্যার পর এখানে বহিরাগত ও মাদকসেবীদের আনাগোনা বাড়ে। মাঝে মধ্যে পুলিশ এসে অভিযান চালায়, তখন কিছুদিন পরিবেশ স্বাভাবিক থাকে। কিন্তু স্থায়ী ব্যবস্থা না থাকায় আবারও আগের অবস্থা তৈরি হয়। কর্তৃপক্ষের উচিত দ্রুত সীমানাপ্রাচীর দিয়ে জায়গাটি নিরাপদ করা।’

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্রাবাসের ভবন ও পুকুর সংস্কারের পাশাপাশি বহিরাগতদের প্রবেশ ঠেকাতে সীমানাপ্রাচীর নির্মাণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে সেখানে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, ‘ছাত্রাবাসটি দীর্ঘদিন ধরে সংস্কারের প্রয়োজন রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভবন ও পুকুর সংস্কারের পাশাপাশি বহিরাগতদের প্রবেশ ঠেকাতে সীমানাপ্রাচীর নির্মাণের পরিকল্পনা রয়েছে। ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করা হলে ছাত্রাবাসের পরিবেশও আরও ভালো হবে।’

ময়মনসিংহ জেলার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের উপপরিচালক মোহা. নাসির উদ্দীন বলেন, ‘ছাত্রাবাসটি অরক্ষিত থাকায় বহিরাগতদের আনাগোনার বিষয়টি আমাদের নজরে এসেছে। মাদকসেবীদের আড্ডা বন্ধে স্থানীয় প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতা নেওয়া হবে। পাশাপাশি ছাত্রাবাসটি সংস্কার ও পুনরায় চালুর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

তবে কি আবারও মা হলেন চিত্রনায়িকা পরীমণি?
তবে কি আবারও মা হলেন চিত্রনায়িকা পরীমণি?
৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১৮:৫৯





ফেনীতে মহাসড়কে বাস উল্টে নিহত ১, আহত ১০
ফেনীতে মহাসড়কে বাস উল্টে নিহত ১, আহত ১০
৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩১:৪৬


টিভিতে আজকের খেলা (৭ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (৭ সেপ্টেম্বর)
৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১১:৪৩

মাছ ধরার ট্রলারে বজ্রপাত, দুই জেলে নিহত
মাছ ধরার ট্রলারে বজ্রপাত, দুই জেলে নিহত
৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫৮:২৪

নারায়ণগঞ্জের বিশেষ অভিযানে ১০৬ জন আটক
নারায়ণগঞ্জের বিশেষ অভিযানে ১০৬ জন আটক
৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫০:১১