• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে চৈত্র ১৪৩২ রাত ০৯:২৩:৫২ (11-Apr-2026)
  • - ৩৩° সে:
মোহনপুরে হত্যার ৫ ঘণ্টার মধ্যে আসামি আটক

মোহনপুরে হত্যার ৫ ঘণ্টার মধ্যে আসামি আটক

রাজশাহী ব্যুরো: রাজশাহীর মোহনপুর উপজেলায় হত্যার মামলার আসামিকে ৫ ঘণ্টার মধ্যে র‌্যাব-৫ ও মোহনপুর থানা পুলিশের যৌথ অভিযানে অভিযুক্ত আটক।১১ এপ্রিল শনিবার সকাল ১০টার দিকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, মোহনপুর হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্তকে আটকের তৎপরতায় ছিল গোয়েন্দা সংস্থা।নিহত ভ্যানচালকের আলমগীর হোসেন (৪৪) বেলগাছি গ্রামের আশরাফের ছেলে।গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, হত্যার পলাতক আসামি মোহনপুর থানাধীন বেলগাছি পাঠক ক্লাব এলাকায় অবস্থান করছে। পরে শুক্রবার দুপুর ১টার সময় র‌্যাব-৫ ও মোহনপুর থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে অভিযুক্ত মো. মজিবর রহমানকে আটক করে। আসামিকে মোহপুর থানায় হস্তান্তর করা হয়।এ বিষয়ে মোহনপুর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, মোহনপুর উপজেলায় তুচ্ছ ঘটনায় ইট দিয়ে এক ভ্যানচালকের মাথায় আঘাত করে হত্যা করা হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টায় ওই হত্যার ঘটনা ঘটে উপজেলার বেলগাছি পূর্বপাড়া এলাকায়। পরে পুলিশ ও র‌্যাব যৌথ অভিযান পরিচালনা করে অভিযুক্ত আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।