• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৫১:০৫ (29-Nov-2026)
  • - ৩৩° সে:

ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৪২

২৯ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৪:৩৯

ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৪২
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ৪১টি মামলাও দায়ের করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ২৮ নভেম্বর শনিবার বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

২৯ নভেম্বর রোববার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ১৭, লালবাগ বিভাগ ৪৩, ওয়ারী বিভাগ ৭৯, মতিঝিল বিভাগ ৪৬, তেজগাঁও বিভাগ ৬৭, মিরপুর বিভাগ ১১১, গুলশান বিভাগ ৩০, উত্তরা বিভাগ ৪৪ ও গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেফতার করে।

আরও পড়ুন

ডিবির অভিযানে সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

অভিযানকালে ৫টি অবিস্ফোরিত ককটেল, ১২টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১টি বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ, ৯৬ গ্রাম গাঁজা, ৩ হাজার ৫২০ পিস ইয়াবা, ১০ বোতল ফেন্সিডিল, একটি চাইনিজ কুড়াল ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারকৃতদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৪২
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৪২
২৯ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৪:৩৯




রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
২৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৭:৩৭