ডেস্ক রিপোর্ট: খাগড়াছড়ির গুইমারায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে খিল্যু মারমা (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক খিল্যু মারমা গুইমারা উপজেলার ছনখলা পাড়ার কংজু মারমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৭ সেপ্টেম্বর রোববার দুপুরে মাদ্রাসা থেকে ফেরার পথে শিশুটিকে একা পেয়ে খিল্যু মারমা ধর্ষণ করে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে সিন্দুকছড়ি জোন ও গুইমারা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত খিল্যু মারমাকে আটক করে থানায় নেওয়া হয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খিল্যু মারমা নামে এক যুবককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সূত্র: পার্বত্যনিউজ
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available