• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ১২:৫৪:৪৮ (02-Aug-2026)
  • - ৩৩° সে:

ভাড়া বাসায় পর্নো ভিডিও তৈরির অভিযোগে দুই নারীসহ গ্রেফতার ৪

২ আগস্ট ২০২৬ সকাল ১১:২৪:২৫

ভাড়া বাসায় পর্নো ভিডিও তৈরির অভিযোগে দুই নারীসহ গ্রেফতার ৪

ডেস্ক রিপোর্ট: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরি ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযানের সময় ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

১ আগস্ট শনিবার গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত আরও একজন পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়ায় একটি ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরি করে তা অনলাইনে ছড়িয়ে বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে ওই বাসায় অভিযান চালিয়ে দুই নারী ও দুই পুরুষকে গ্রেফতার করা হয়। এ সময় ভিডিও ধারণের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তবে অভিযানের সময় একজন পালিয়ে যান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন পলাশবাড়ী উপজেলার মামুনী আক্তার (২৪), গোবিন্দগঞ্জ উপজেলার রাকিবুল হাসান রাকিব (৩০), সাদুল্লাপুর উপজেলার রেজেনা খাতুন সাথী (২৮) এবং সুন্দরগঞ্জ উপজেলার মামুন অর রশিদ (৩০)।

গোবিন্দগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা জানান, গ্রেফতার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই মামলায় পলাতক আসামিসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ