• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:০৪:৩৫ (18-Sep-2026)
  • - ৩৩° সে:

ইরানের চেয়েও কাতার বেশি বিপজ্জনক: ইসরাইলি সাবেক প্রধানমন্ত্রী

২ আগস্ট ২০২৬ দুপুর ১২:১৮:৩৬

ইরানের চেয়েও কাতার বেশি বিপজ্জনক: ইসরাইলি সাবেক প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, পুনরায় ক্ষমতায় এলে তিনি কাতারকে আনুষ্ঠানিকভাবে ‘শত্রু রাষ্ট্র’ ঘোষণা করবেন। তার দাবি, বর্তমানে কাতার ইসরাইলের জন্য ‘ইরানের চেয়েও বেশি বিপজ্জনক’।

ইসরাইলের চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে বেনেট বলেন, এখন পর্যন্ত কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা না করা ‘অমার্জনীয় ভুল’।

তিনি অভিযোগ করেন, ইরান প্রকাশ্যে ইসরাইল ধ্বংসের কথা বললেও কাতার ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় অংশ নেওয়া হামাসের নুখবা ইউনিটকে অর্থায়ন করেছে। এছাড়া কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ইসরাইলবিরোধী প্রচারণা চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।

বেনেট আরও অভিযোগ করেন, কাতার যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রভাব বিস্তার করছে এবং তাদের প্রভাব ইসরাইলের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পর্যন্ত পৌঁছে গেছে।

তার ভাষায়, “কাতার আমাদের বিরুদ্ধে কাজ করছে এবং ভেতর থেকে আমাদের দুর্বল করে দিচ্ছে।”

তবে বেনেটের এসব অভিযোগের বিষয়ে কাতার সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইয়েমেনে হুথি-সৌদি সংঘাতে ২৪ ঘণ্টায় নিহত ৬৩
ইয়েমেনে হুথি-সৌদি সংঘাতে ২৪ ঘণ্টায় নিহত ৬৩
১৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:০২:৪৮


ডিবি হেফাজতে ওসি রাকিবুল হাসান
ডিবি হেফাজতে ওসি রাকিবুল হাসান
১৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৫:২৬

বিচার বিভাগে বড় রদবদল, বদলি ও পদায়ন ৯৯ বিচারক
বিচার বিভাগে বড় রদবদল, বদলি ও পদায়ন ৯৯ বিচারক
১৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩৮:০১




দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:২১:১০

জয়পুরহাটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
জয়পুরহাটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:১৪:৪৭