• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে আশ্বিন ১৪৩৩ দুপুর ০২:৫৮:২৩ (11-Oct-2026)
  • - ৩৩° সে:
রংপুরে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় যুবক কারাগারে

রংপুরে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় যুবক কারাগারে

রংপুর প্রতিনিধি: রংপুর মহানগরের হারাগাছ থানাধীন এলাকায় ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে তুলে শারীরিক সম্পর্ক একাধিক অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ায় ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগের মামলায় গ্রেফতার ইমরান হক স্বাধীনকে (২৬) কারাগারে পাঠিয়েছে আদালত।৪ অক্টোবর রোববার ইমরান হক স্বাধীনকে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনের ধারার মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে তোলে পুলিশ। পরে বিকেলে আসামিকে রংপুর কারাগারে পাঠায় আদালতের বিচারক।বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্টোপলিটন আদালতের এএসআই আসাদ। গ্রেফতার ইমরান হক স্বাধীন হারাগাছ থানাধীন রংপুর সিটির বাহার কাচনা দাওয়াইটারীর জহুরুল হক বাবলুর ছেলে।মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০২০ সালে ভুক্তভোগী এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ইমরান হক স্বাধীন। এরপর বিয়ের প্রলোভনে ওই মেয়েকে শারীরিক সম্পর্ক করে এবং অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করে ইমরান। এরপর সেই অন্তরঙ্গ ছবি ও ভিডিও দেখিয়ে প্রেমের নাটক করে দীর্ঘ চারবছর একাধিক দিন ওই মেয়েকে তার সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে ইমরান। এক পর্যায়ে শারীরিক সম্পর্কের অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখিয়ে ওই মেয়ের কাছে বিভিন্ন সময় দুই লাখ টাকা হাতিয়ে নেয় ইমরান। পরে মেয়েটি তাকে বিয়ে করার চাপ দিলে ইমরান যোগাযোগ বন্ধ করে দেয়। ইমরানের প্রতারণার বিষয়টি বুঝতে পারে মেয়েটি। গত বছর পারিবারিকভাবে অন্য এক ছেলের সাথে মেয়েটির বিবাহ হয়। বিয়ের প্রায় এক বছর পাড় হওয়ার পর গত ৫ সেপ্টেম্বর ইমরান তার কাছে থাকা শারীরিক সম্পর্কের অন্তরঙ্গ ভিডিও গুলো মেয়েটির পরিচিত এক বন্ধুর হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠায়। ওই বন্ধু মেয়েটি এবং তার স্বামীকে ঘটনার বিষয় জানায়। পরে ভিডিও গুলো মেয়েটির স্বামীর হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠায়।রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানা পুলিশের পরিদর্শক (ওসি) অশোক চৌহান বলেন, এ ব্যাপারে শনিবার দিনগত রাতে ওই নারী বাদী হয়ে ইমরান হক স্বাধীনকে আসামি করে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনের ধারার মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে রোববার ভোরে নিজ বাড়ি থেকে অভিযুক্ত ইমরান হক স্বাধীনকে আটক করে পুলিশ। এসময় শারীরিক সম্পর্কের অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করা মোবাইল ফোন জব্দ করা হয়।